চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধা জহুরুল আনোয়ার (৭৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকায় নিজ বাসভবন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়ির সিঁড়ির নিচে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
মৃতের ছেলে খালেদ জানান, সম্প্রতি তার বাবা এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেন। ওই জমি সংক্রান্ত বিষয় নিয়েই তিনি কয়েক দিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। তবে পরিবারে বড় ধরনের কোনো বিরোধ বা অন্য সমস্যা ছিল না বলে দাবি করেন তিনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, নিজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির র্যালিংয়ে রশি বেঁধে নিচতলায় ঝুলে পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন