ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু, হাসপাতাল মর্গে মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৬

ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু, হাসপাতাল মর্গে মরদেহ
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. তরিকুল ইসলাম (৬৮) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ধুয়াপাড়া মৌবন লাইনপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ইসমাইল ডাকাত।

শনিবার (২০ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আতিয়ারসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১১টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি কোন মামলায় কারাবন্দী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু, হাসপাতাল মর্গে মরদেহ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. তরিকুল ইসলাম (৬৮) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ধুয়াপাড়া মৌবন লাইনপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ইসমাইল ডাকাত।

শনিবার (২০ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আতিয়ারসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১১টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি কোন মামলায় কারাবন্দী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ