ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাতীয় সংসদসহ সব খাতে বেড়েছে নারীদের অংশগ্রহণ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬

জাতীয় সংসদসহ সব খাতে বেড়েছে নারীদের অংশগ্রহণ: স্পিকার
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদসহ দেশের বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বুধবার জাতীয় সংসদ ভবনে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN Women-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব বিকাশে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে জাতীয় সংসদ, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

সাক্ষাৎকালে নারীর অধিকার, নারী-পুরুষের সমতা, রাজনৈতিক ক্ষমতায়ন এবং নারী উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। জাতিসংঘ নারী সংস্থার প্রতিনিধিদল বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত সাফল্যের প্রশংসা করে এবং ভবিষ্যতেও এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

বৈঠক শেষে নারী উন্নয়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাতীয় সংসদসহ সব খাতে বেড়েছে নারীদের অংশগ্রহণ: স্পিকার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদসহ দেশের বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বুধবার জাতীয় সংসদ ভবনে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN Women-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব বিকাশে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে জাতীয় সংসদ, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

সাক্ষাৎকালে নারীর অধিকার, নারী-পুরুষের সমতা, রাজনৈতিক ক্ষমতায়ন এবং নারী উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। জাতিসংঘ নারী সংস্থার প্রতিনিধিদল বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত সাফল্যের প্রশংসা করে এবং ভবিষ্যতেও এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

বৈঠক শেষে নারী উন্নয়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ