নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাতটার দিকে চকযদু গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫ এমপি থেকে প্রায় ছয় কিলোমিটার ভেতরে চকযদু এলাকায় অভিযান চালায়। এসময় নওগাঁর ধামইরহাট থানার দক্ষিণ চকযদু গ্রামের জয় পাল (ছত্রিশ), পিতা—দাড়িকা পালকে আটক করা হয়। আটকের সময় তাঁর কাছ থেকে ত্রিশ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ চৌত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে আটক চোরাকারবারীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (মামলা নং—২৩, তারিখ: ২৯ নভেম্বর ২০২৫) মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, নওগাঁ–জয়পুরহাট সীমান্তে গরু, মাদক, অবৈধ পারাপার ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে। পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস এ ধরনের অভিযান আরও জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন