ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫

আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে। এর মধ্যে কেবল নভেম্বর মাসেই মারা গেছেন ৯৯ জন, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

রবিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। হাসপাতালে রোগীর ভিড়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩৬ জন। এই নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪০২ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩৭৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ৯২ হাজার ২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হারে ক্রমাগত ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

এক মাসের ব্যবধানে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে মৃতের সংখ্যা, নভেম্বর ৯৯ জন (সর্বোচ্চ)অক্টোবর ৮০ জন, সেপ্টেম্বর ৭৬ জন, জুলাই ৪১ জন, আগস্ট৩৯ জন,জুন ১৯ জন, মার্চ মাস ছিল মৃত্যুহীন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি এবং মশা নিধনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু: নভেম্বরেই ৯৯ জনের মৃত্যু, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে। এর মধ্যে কেবল নভেম্বর মাসেই মারা গেছেন ৯৯ জন, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

রবিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। হাসপাতালে রোগীর ভিড়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩৬ জন। এই নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪০২ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩৭৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ৯২ হাজার ২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হারে ক্রমাগত ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

এক মাসের ব্যবধানে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে মৃতের সংখ্যা, নভেম্বর ৯৯ জন (সর্বোচ্চ)অক্টোবর ৮০ জন, সেপ্টেম্বর ৭৬ জন, জুলাই ৪১ জন, আগস্ট৩৯ জন,জুন ১৯ জন, মার্চ মাস ছিল মৃত্যুহীন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি এবং মশা নিধনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ