ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদক, ইভটিজিং ও অপরাধ দমনে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

ছবি : সংগৃহীত

 মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেলে পুখুরিয়া বাজার সংলগ্ন এ.এস. শরীফ একাডেমি মাঠে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সভায় উপস্থিত ছিলেন, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপু, ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন এবং মানিকদহ ইউনিয়নের বিট ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মিজানুর রহমান।
বক্তারা বলেন, "মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক, ইভটিজিং ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।"
তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; সমাজের প্রতিটি সচেতন নাগরিকেরও দায়িত্ব রয়েছে। অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
মানিকদহ ইউনিয়নের বিট ইনচার্জ এসআই মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত অনেকেই নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান এবং মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদক, ইভটিজিং ও অপরাধ দমনে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

 মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেলে পুখুরিয়া বাজার সংলগ্ন এ.এস. শরীফ একাডেমি মাঠে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সভায় উপস্থিত ছিলেন, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপু, ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন এবং মানিকদহ ইউনিয়নের বিট ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মিজানুর রহমান।
বক্তারা বলেন, "মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক, ইভটিজিং ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।"
তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; সমাজের প্রতিটি সচেতন নাগরিকেরও দায়িত্ব রয়েছে। অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
মানিকদহ ইউনিয়নের বিট ইনচার্জ এসআই মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত অনেকেই নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান এবং মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ