ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় আদালত চত্বরে ডাবল মার্ডার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫

খুলনায় আদালত চত্বরে ডাবল মার্ডার

খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। রবিবার দুপুর সোয়া বারোটার দিকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুজন হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। পুলিশ জানায়, রাজনের নামে ছয়টি এবং হাসিবের নামেও একাধিক মামলা রয়েছে। নিহত দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা নিহত দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এসময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তাঁরা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁরা মারা যান।

গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাঁর ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয়েছিল এবং সেই মামলায় হাজিরা দিতেই তিনি আদালতে এসেছিলেন।

খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, "আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কেন তাঁদের গুলি করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির বিষয়ে পরবর্তীতে জানানো হবে।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনায় আদালত চত্বরে ডাবল মার্ডার

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ