ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কৃষিভিত্তিক শিল্প স্থাপন করে বঞ্চনার অবসান ঘটানোর প্রত্যয় ইঞ্জিনিয়ার শেখ জামাল আবিরের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫

কৃষিভিত্তিক শিল্প স্থাপন করে বঞ্চনার অবসান ঘটানোর প্রত্যয় ইঞ্জিনিয়ার শেখ জামাল আবিরের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রতিদিনই তাঁরা প্রচার-প্রচারণা, মতবিনিময় ও প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বিশেষ করে নবীন ও তরুণ প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহ বেশি, যা নির্বাচনী ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. শেখ জামাল আবিরও এই মুহূর্তে মাঠে সক্রিয় রয়েছেন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ভূমিকা রাখছেন। এর ফলস্বরূপ, এলাকায় তার প্রতি সাধারণ মানুষের সাড়া দিনদিন বাড়ছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ইঞ্জিনিয়ার আবির বলেন, "আমি এনসিপির একজন মনোনয়নপ্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে তরুণ প্রজন্মের শক্তি ও সমর্থন নিয়ে আটপাড়া–কেন্দুয়া আসনটি এনসিপিকে উপহার দিতে পারব বলে আমি বিশ্বাস করি।" তিনি আরও জানান, নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নই হবে তাঁর অগ্রাধিকার। তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারেও তিনি কাজ করতে চান। ইঞ্জিনিয়ার শেখ জামাল আবিরের মতে, রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে তরুণদের অংশগ্রহণই দেশের ভবিষ্যৎকে নতুন ধারায় এগিয়ে নিতে পারে। তাই তিনি তরুণদের সঙ্গে নিয়ে উন্নয়নমুখী একটি জনবান্ধব এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কৃষিভিত্তিক শিল্প স্থাপন করে বঞ্চনার অবসান ঘটানোর প্রত্যয় ইঞ্জিনিয়ার শেখ জামাল আবিরের

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রতিদিনই তাঁরা প্রচার-প্রচারণা, মতবিনিময় ও প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বিশেষ করে নবীন ও তরুণ প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহ বেশি, যা নির্বাচনী ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. শেখ জামাল আবিরও এই মুহূর্তে মাঠে সক্রিয় রয়েছেন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ভূমিকা রাখছেন। এর ফলস্বরূপ, এলাকায় তার প্রতি সাধারণ মানুষের সাড়া দিনদিন বাড়ছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ইঞ্জিনিয়ার আবির বলেন, "আমি এনসিপির একজন মনোনয়নপ্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে তরুণ প্রজন্মের শক্তি ও সমর্থন নিয়ে আটপাড়া–কেন্দুয়া আসনটি এনসিপিকে উপহার দিতে পারব বলে আমি বিশ্বাস করি।" তিনি আরও জানান, নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নই হবে তাঁর অগ্রাধিকার। তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারেও তিনি কাজ করতে চান। ইঞ্জিনিয়ার শেখ জামাল আবিরের মতে, রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে তরুণদের অংশগ্রহণই দেশের ভবিষ্যৎকে নতুন ধারায় এগিয়ে নিতে পারে। তাই তিনি তরুণদের সঙ্গে নিয়ে উন্নয়নমুখী একটি জনবান্ধব এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ