বগুড়া মহানগর বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১০ জুন) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি এবং মো. মশিউর রহমান শামীমকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া মো. মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান তুহিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. সোলাইমান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া মহানগর বিএনপির এই পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করে সরকার। এর পরপরই বিএনপির বগুড়া শহর কমিটিকে মহানগর কমিটিতে রূপান্তর করা হয়। হামিদুল হক চৌধুরী হিরু ও মনিরুজ্জামান মনি এর আগে বগুড়া শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন