নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া সনাতন সংঘ বারোয়ারী পূজা মন্দিরে দুটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর নির্দেশনায় তাঁর নিজস্ব তহবিল থেকে ফ্যান দুটি প্রদান করেন নওগাঁ জেলা যুবদলের সদস্য, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা সদস্য সচিব সামিউল ইসলাম (পারভেজ)।
এ সময় সামিউল ইসলাম (পারভেজ) বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বিশ্বাস করি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের উন্নয়ন এবং মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করে যেতে চাই।”
এদিকে একই দিনে চণ্ডীপুর ইউনিয়নের চক উজির (চকবুলাকি) গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন ফুটবল বিশ্বকাপের খেলা উপভোগের জন্য প্রজেক্টর স্থাপনে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগকে উৎসাহিত করতে এ সহায়তা দেওয়া হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে এমন সহযোগিতা সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন