ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাইবার অ-পরাধ দমনে সিএমপির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬

সাইবার অ-পরাধ দমনে সিএমপির নতুন উদ্যোগ
ছবি : সংগৃহীত

 অনলাইন প্রতারণা, হ্যাকিং এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ লক্ষ্যে সিএমপিতে চালু করা হয়েছে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’

পুলিশ কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে সাইবার অপরাধের ঝুঁকি বেড়েছে। প্রতারক চক্রগুলো বিভিন্ন কৌশলে মানুষের ব্যক্তিগত তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নিয়ে অপরাধ সংঘটিত করছে। এসব অপরাধ দ্রুত শনাক্ত ও প্রতিরোধের পাশাপাশি ভুক্তভোগীদের সহায়তা দিতে এই বিশেষ সেন্টার চালু করা হয়েছে।

নতুন সেন্টারের মাধ্যমে হ্যাক হওয়া ফেসবুক আইডি, অনলাইন আর্থিক প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি, ভুয়া ওয়েবসাইট, ফিশিং লিংক এবং অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি ও প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হবে।

সিএমপি আশা করছে, এই উদ্যোগের ফলে সাইবার অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাইবার অ-পরাধ দমনে সিএমপির নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

 অনলাইন প্রতারণা, হ্যাকিং এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ লক্ষ্যে সিএমপিতে চালু করা হয়েছে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’

পুলিশ কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে সাইবার অপরাধের ঝুঁকি বেড়েছে। প্রতারক চক্রগুলো বিভিন্ন কৌশলে মানুষের ব্যক্তিগত তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নিয়ে অপরাধ সংঘটিত করছে। এসব অপরাধ দ্রুত শনাক্ত ও প্রতিরোধের পাশাপাশি ভুক্তভোগীদের সহায়তা দিতে এই বিশেষ সেন্টার চালু করা হয়েছে।

নতুন সেন্টারের মাধ্যমে হ্যাক হওয়া ফেসবুক আইডি, অনলাইন আর্থিক প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি, ভুয়া ওয়েবসাইট, ফিশিং লিংক এবং অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি ও প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হবে।

সিএমপি আশা করছে, এই উদ্যোগের ফলে সাইবার অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ