ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুষ্টিয়ায় ট্রাক দু-র্ঘটনা: নিহত ১, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৬

কুষ্টিয়ায় ট্রাক দু-র্ঘটনা: নিহত ১, আহত ৩
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল খাদিমপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম সজীব (২৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে ট্রাকের সহকারী জিহাদসহ আরও দুইজন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে আম পরিবহনের উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক-সহকারীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক সজীব মারা যান। আহত অন্যদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুষ্টিয়ায় ট্রাক দু-র্ঘটনা: নিহত ১, আহত ৩

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল খাদিমপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম সজীব (২৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে ট্রাকের সহকারী জিহাদসহ আরও দুইজন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে আম পরিবহনের উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক-সহকারীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক সজীব মারা যান। আহত অন্যদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ