বরিশাল মহানগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ে সাপ আতঙ্কের ঘটনায় দুই দিনে উদ্ধার করা হয়েছে ২ জোড়া কালনাগিনী সাপ। এ ঘটনায় কার্যালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, কার্যালয়ের বিভিন্ন স্থানে সাপ দেখা যাওয়ার খবর পেয়ে স্বেচ্ছাসেবী প্রাণী উদ্ধারকারী সংগঠনের সদস্যরা অভিযান শুরু করেন। রোববার কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ও ছাদের পার্টিশনের ভেতর থেকে প্রথমে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। পরে পুনরায় অভিযান চালিয়ে আরও এক জোড়া সাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, সাপগুলো দেয়ালের ফাঁকা অংশে আশ্রয় নিয়েছিল। দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করে সেগুলো নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
পরে উদ্ধার হওয়া সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপগুলোকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে একসঙ্গে চারটি সাপের উপস্থিতির ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। তবে সফল উদ্ধার অভিযানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন