শিক্ষা

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

⎙ প্রিন্ট
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
সখিপুরে এসএসএসের দুই দিনব্যাপী বৃক্ষের চারা বিতরণ শরীয়তপুরের সখিপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)। 
সোমবার ও মঙ্গলবার (২১ ও ২২ সেপ্টেম্বর) তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এসএসএসের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবারক হোসেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম বালা, এসএসএস ডামুড্যা এরিয়ার ম্যানেজার মো. আবদুর রহমান, 
সখিপুর থানার সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক জিসান বালা, সাবেক সহ-সভাপতি ফয়সার মাঝি, এসএসএস সখিপুর শাখার ব্যবস্থাপক ইলিয়াস হোসেন মোড়ল এবং বালার বাজার শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা। সখিপুর থানার সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক জিসান বালা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে এসএসএসের এ উদ্যোগ প্রশংসনীয়। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণেও ভূমিকা রাখছে। এসএসএস ডামুড্যা এরিয়ার ম্যানেজার মো. আবদুর রহমান বলেন, সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও এসএসএস কাজ করছে। মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং সবুজায়ন বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি জানান, ভবিষ্যতেও এসএসএসের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ