স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৯২ জন। মোট ২৩ হাজার ১২২ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে।
হামের উপসর্গ থাকা রোগীদের সবাই পরীক্ষায় নিশ্চিত হাম রোগী নন। একইভাবে উপসর্গ নিয়ে মৃত্যুর সব ঘটনাকে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু বলা যাবে না। তবে এত বিপুলসংখ্যক রোগী ও প্রাণহানির তথ্য টিকাদান, দ্রুত রোগ শনাক্তকরণ এবং হাসপাতালের চিকিৎসাসক্ষমতার গুরুত্ব তুলে ধরছে।








