শিক্ষা

নওগাঁ বদলগাছীতে ৩টি প্রা: বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত

বদলগাছী, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

⎙ প্রিন্ট
নওগাঁ বদলগাছীতে ৩টি প্রা: বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত
নওগাঁ বদলগাছীতে ৩টি প্রা: বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত
বদলগাছী, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। 
‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে সম্প্রদায়-পরিচালিত শিক্ষা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তায় যৌথভাবে এ উদ্যোগটি আয়োজন করছে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পি)। নির্ধারিত তিনটি বিদ্যালয় হলো—রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 আয়োজক সংস্থার তথ্যসূত্রে জানা যায়, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি, আনন্দের সঙ্গে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পড়ার প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করতেই এ কার্যক্রমের আয়োজন করা হয়। বিডিওর জেলা সমন্বয়কারী শামসুল হকের তত্ত্বাবধানে সেশনগুলোর সমাপনী ও সম্মানী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রশিদের পরামর্শক্রমে সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওহাব বিন ফজল (ওহাব)। 
ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগমের নির্দেশনায় সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুলতান তীতুমির। ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুনের নির্দেশনায় সেশন পরিচালনা করেন রুমা রানী মন্ডল। অনুষ্ঠানে ক্যাম্পি কর্তৃক সরবরাহকৃত শিশুতোষ বই পাঠকারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফরোজ প্রথম, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ ইউসুফ দ্বিতীয় এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাফাকে তৃতীয় বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সিনহা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মানতাহা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিনাতকে কুইজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেশন শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিয়ামুল কবির, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রবিউল আওয়াল সাকিন এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাইশাতুল জান্নাত রিমকে কুইজ বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রতিটি বিদ্যালয়ের সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বদলগাছী উপজেলার অন্যান্য নির্ধারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ধারাবাহিকভাবে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ