ভ্রমণ

কড়া নিরাপত্তায় সিলেট পৌঁছালেন রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান!

প্রিন্ট
কড়া নিরাপত্তায় সিলেট পৌঁছালেন রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান!
কড়া নিরাপত্তায় সিলেট পৌঁছালেন রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান!
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী,সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর থেকে সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বিমানবন্দর রোড, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ও কীনব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান।
বিপুলসংখ্যক মানুষ হাত নেড়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনিও হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির গাড়িবহর সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা পরে রাষ্ট্রপতি সিলেটের হযরত শাহজাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সম্পর্কিত সংবাদ