যশোর কোতোয়ালি থানা এলাকায় মাদক বিক্রির সময় ৩০ মামলার আসামি রকিবুল ইসলাম রুবেলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ডিবি যশোরের এসআই মো. সালাউদ্দিন খান সঙ্গীয় ফোর্সসহ একটি দল কোতোয়ালি থানার চাঁচড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রহিমা বিবির বাড়িতে মাদক কেনাবেচার সময় রকিবুল ইসলাম রুবেল (৩৬), ইকলাছ উদ্দিন (২৯) ও হাসান মোল্লা (৩৫) কে আটক করা হয়।অভিযানের সময় তাদের সহযোগী হিসেবে পরিচিত মাদক সম্রাট মো. রাজা (৩২) পালিয়ে যায়।গ্রেফতারকৃতদের কাছ থেকে সাত বোতল এসকাফ (ESKuf) উদ্ধার করে জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, রকিবুল ইসলাম রুবেলের বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও মাদকসহ মোট ৩০টি মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রকিবুল ইসলাম রুবেলের বাড়ি যশোর কোতোয়ালি থানার চাঁচড়া মধ্যপাড়া এলাকায়। ইকলাছ উদ্দিনের বাড়ি একই থানার চাঁচড়া দাড়ীপাড়া এলাকায় এবং হাসান মোল্লার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামে। তবে তিনি বর্তমানে চাঁচড়া মধ্যপাড়া এলাকায় রহিমা বিবির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।