ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ, ভিডিও ভাইরাল

যশোরের বাঘারপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি দল।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারাবির নামাজের সময় এই ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রায় ৩০ থেকে ৩৫ জন যুবক কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেয়ালে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙায়। এরপর তারা 'জয় বাংলা', 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে' এবং 'বিপুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' স্লোগান দিতে থাকে। ঘটনার দুই মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।জানা গেছে, তালা ভেঙে প্রবেশকারী যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।

তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ, ভিডিও ভাইরাল