ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপিতে আসতে আগ্রহীদের ‘ডোপ টেস্ট’ দিতে হবে : এমপি জামাল

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমিটির বিভিন্ন পদে আসতে আগ্রহীদের ‘ড্রপ টেস্ট’ করতে হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।সোমবার (০৯ মার্চ) দুপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সুলতানা ইলেন ভুট্টো। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঠালিয়া এলাকায় দল ও অঙ্গসংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই করা হবে। যারা বিভিন্ন পদে আসতে চান, তাদের মাদক সংশ্লিষ্টতা আছে কি-না, তা নিশ্চিত করতে প্রয়োজনে ড্রপ টেস্ট করা হবে।তিনি আরও বলেন, মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। দলের ভেতরে কিংবা সমাজে কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

বিএনপিতে আসতে আগ্রহীদের ‘ডোপ টেস্ট’ দিতে হবে : এমপি জামাল