ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বালু-পাথর লুট, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

বালু-পাথর লুট, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার

সুনামগঞ্জের নব যোগদানকৃত পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কড়া সতর্কতা জারি করে বলেছেন, "আমি কারো লোক না, আমি আইনের লোক। সামনে নির্বাচন, নির্বাচনে সরকার যে দায়িত্ব দেবে আইনের ভেতর থেকে আমরা সেই দায়িত্ব পালন করবো।" তিনি দৃঢ় কণ্ঠে জানান, বালু-পাথর লুট ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করা হবে। যোগদানের একদিনের মধ্যেই বালু লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ইতোমধ্যে দুটি মামলা হয়েছে এবং আরও হবে। সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স থাকবে। ব্যক্তিগত আবেগের কথা তুলে ধরে তিনি বলেন, "আমার বাবা নেই, আসার সময় মা বলেছেন, সুনামগঞ্জে যাচ্ছো, সুনামগঞ্জে সুনামটুকু নিয়ে যেতে।"

সোমবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন, বালু-পাথর লুট, অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক, ইভটিজিং, নাশকতাকারীদের গ্রেপ্তার, ট্রাফিক ব্যবস্থাপনা, অনলাইন জুয়া, সীমান্তে চোরাকারবারসহ নানা আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার বলেন, "আমার ন্যূনতম গাফিলতি থাকবে না।" তিনি জানান, ইজারা বহির্ভূত জায়গার নৌপথে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে বালু-পাথর লুট একেবারে বন্ধ করা হবে এবং ইজারার আওতাভুক্ত জায়গাগুলোতে অনিয়ম হলে সময় নিয়ে সেটিও দেখা হবে। তিনি উল্লেখ করেন, "আমি আসার পর ইতোমধ্যে ধোপাজান লুটপাটের একটি মামলা হয়েছে। দুই-একদিনের মধ্যে আরও একটি মামলা হবে।"

পুলিশ সুপার এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, "অপরাধীদের চিহ্নিত করতে আমাদের সহযোগিতা করুন। অপরাধের প্রমাণসহ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।" তিনি পুলিশের যেকোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, "আপনারা তথ্য দেন— পুলিশের ওই কনস্টেবল, এসআই, অতিরিক্ত এসপি বা আপনি নিজেই (সাংবাদিক) এইভাবে জড়িত আছেন দেখেন ব্যবস্থা নেয়া হয় কি না। সারা সুনামগঞ্জের গ্রামগঞ্জে মানুষদেরকে বলে দেন আমার কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসায়ী বা দালালের সাথে হাঁটছে শুধু একটা ছবি তোলেন আমার কার্যালয়ের অফিসার বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। দেখেন আমরা ব্যবস্থা নেই কি না।"

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, অটোরিকশা ও ইজিবাইক শুধু সুনামগঞ্জের নয়, সারাদেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদের কোনো প্রশিক্ষণ বা জ্ঞান নেই, তবুও সড়কে এসে যানবাহন চালাচ্ছে এবং পৌরসভা থেকে এদের লাইসেন্সও প্রদান করা হচ্ছে। এই সমস্যা সমাধানে ট্রাফিক পুলিশ, পৌরসভা ও জেলা প্রশাসন মিলে সমন্বিত কাজ করার চেষ্টা করবেন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক শেরগুল আহমেদ, পঙ্কজ কান্তি দে, খলিল রহমান, লতিফুর রহমান রাজু, মাহবুবুর রহমান পীরসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, তাপস রঞ্জন ঘোষ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, লটারিতে সারাদেশে এসপি বদলির পর গত ২৯ নভেম্বর রাতে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সুনামগঞ্জে যোগদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বালু-পাথর লুট, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ