শেখ হাসিনাকে নিয়ে টিকটকে উস্কানিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা (৩৫) কে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) রাতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। আটক রাজিয়া সুলতানা পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ছিলেন।
জানা গেছে, আওয়ামী লীগ করার সুবাদে তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের গুলপাড়া এলাকায় দাপটের সাথে দলীয় রাজনীতি করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে রাজিয়া সুলতানা নামে তার ব্যক্তিগত টিকটক একাউন্ট থেকে তিনি বেশ কয়েকটি রাজনৈতিক বক্তব্য সম্মিলিত ভিডিও পোস্ট করেন। এই সব পোস্টে তিনি "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ইউনূস হটাও, বাংলাদেশ বাঁচাও" অনুরূপ বিষয়বস্তু নিয়ে তৈরি টিকটক ভয়েসের সাথে ঠোঁট মিলিয়ে একাধিক ভিডিও পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায়।
পরিস্থিতি অস্থির হওয়ার শঙ্কায় পার্বতীপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন তাকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন