ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিংগাইরে শারফিন মোল্লা হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

সিংগাইরে শারফিন মোল্লা হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লা পাড়া গ্রামের শারফিন মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নিহত শারফিন মোল্লার নিজ গ্রাম ফোর্ডনগর মোল্লা পাড়ার তিন শতাধিক বাসিন্দা ও তাঁর স্বজনেরা।

একই দিন দুপুরে নিহত শারফিন মোল্লার বাড়ি থেকে খুনীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর গফুর মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হত্যাকাণ্ডের শিকার শারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন, ভাতিজা সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, স্বজন আয়ুব মোল্লা, সিরাজুল ইসলাম ও মহর মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু রহস্যজনক কারণে মামলার আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না। এতে নিহতের পরিবার ও স্বজনসহ গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনের প্রতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মামলার সকল আসামীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন বক্তারা। একই সাথে মানববন্ধন থেকে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আসামীদের ফাঁসির দাবি জানানো হয়।

উল্লেখ্য: জমির সীমানা নিয়ে বিরোধের জেরে গত ২২ নভেম্বর শারফিন মোল্লাকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁর প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ২৩ নভেম্বর নিহত শারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন মোল্লা বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রউফুল মুন্সী ও নজরুল ইসলাম বাবুসহ তেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমতাবস্থায় আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিংগাইরে শারফিন মোল্লা হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ