ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন করের (জমির খাজনা) জাল রশিদ তৈরির অভিযোগে মো. রাসেল মিয়া (৩২) নামে এক যুবককে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।
দণ্ডপ্রাপ্ত রাসেল ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা টাউন এলাকার বাসিন্দা মো. বাবু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ‘রাসেল কম্পিউটার’ নামে দোকানে বসে ভূমি উন্নয়ন করের জাল রশিদ তৈরি করে আসছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান থেকে জাল রশিদ তৈরির বিভিন্ন আলামতসহ রাসেলকে আটক করা হয়। পরে তাকে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল, ভূমি অফিসের পেশকার মাহবুব মোল্লাসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, সরকারি রাজস্ব আদায়সংক্রান্ত যেকোনো জালিয়াতি রোধে প্রশাসন সবসময় সতর্ক ও তৎপর। তিনি আরও বলেন, জনগণের স্বার্থ সুরক্ষা এবং ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে তাঁদের অভিযান চলমান থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন