ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

মান্দায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নওগাঁর মান্দায় পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফ উদ্দিন, আল আজাদ রুবেল, পরিবার কল্যাণ পরিদর্শিকা রীনা আফরোজা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান শেখ।

এসময় পরিবারকল্যাণ কর্মীরা দাবি করে বলেন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত। ফলে তারা বেতন, গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই প্রস্তাবিত নিয়োগবিধি অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

কর্মসূচিতে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

নওগাঁর মান্দায় পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফ উদ্দিন, আল আজাদ রুবেল, পরিবার কল্যাণ পরিদর্শিকা রীনা আফরোজা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান শেখ।

এসময় পরিবারকল্যাণ কর্মীরা দাবি করে বলেন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত। ফলে তারা বেতন, গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই প্রস্তাবিত নিয়োগবিধি অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

কর্মসূচিতে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ