বদলিজনিত কারণে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানাকে বিদায় জানালেন উপজেলার সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ। আজ ২ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও রুবেল রানা তারাগঞ্জে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, মানবিকতা ও শিক্ষা-বান্ধব ভূমিকার মাধ্যমে সকলের মন জয় করেছেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের সমস্যা সমাধানে তিনি সবসময় আন্তরিক ছিলেন।
১৪ সেপ্টেম্বর ২০২৩ সালে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের পড়ে জন্ম মৃত্যু নিবন্ধনের জাতীয় মূল্যায়নে উপজেলাটি দেশের দ্বিতীয় এবং রংপুর বিভাগের শীর্ষস্থান অর্জন করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তারাগঞ্জ উপজলা শাখার সভাপতি নাজিম ইসলাম তার পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সিনিয়ার সদস্য বুলবুল হোসেন, শাহীন ইসলাম।
নিজ বক্তব্যে ইউএনও মোঃ রুবেল রানা বলেন, “তারাগঞ্জের মানুষ খুব সহযোগী এবং আন্তরিক। এখানে কাজ করতে পেরে আমি গর্বিত। শিক্ষকদের সম্মান ও ভালোবাসা আমার জন্য অন্যতম বড় প্রাপ্তি।”
অনুষ্ঠানে উপজেলার সকল পর্যায়ের সাংবাদিক, শিক্ষক, প্রধান শিক্ষক, বিদ্যালয়ের সভাপতি সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল স্মৃতিময়, আবেগঘন ও শুভকামনায় ভরপুর।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন