ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫

মান্দায় বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় অটিস্টিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের আলোর সন্ধানে অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয় এবং নুরুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাবাদ অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়ে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, ১০নং নুরুল্ল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়দুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের (সিএ) আল- এমরান মাসুদ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন- প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুবিধা, চলাফেরা, স্বাস্থ্যব্যবস্থা ও দৈনন্দিন প্রয়োজন সহজ করতে এসব উপকরণ প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উন্নয়নের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা উপজেলাব্যাপী প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় অটিস্টিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের আলোর সন্ধানে অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয় এবং নুরুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাবাদ অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়ে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, ১০নং নুরুল্ল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়দুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের (সিএ) আল- এমরান মাসুদ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন- প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুবিধা, চলাফেরা, স্বাস্থ্যব্যবস্থা ও দৈনন্দিন প্রয়োজন সহজ করতে এসব উপকরণ প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উন্নয়নের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা উপজেলাব্যাপী প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ