ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ঈদ উপহার বিতরণ

ছবিঃ সংগ্রহীত

“শিশু আর থাকবে না সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের পাশে”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রিত সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও পথশিশুদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি বরাদ্দ থেকে পাওয়া এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রায় দুই শতাধিক শিশু এ উপহারের আওতায় আসে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, বর্তমান সরকার শিশুদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর “সবার আগে বাংলাদেশ” প্রত্যয়ের আলোকে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, শিক্ষা কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিশুদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করেন। উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মনোবল বৃদ্ধি করে এবং সমাজে তাদের স্বাভাবিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ