ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদ সামনে রেখে আজও খোলা সব তফসিলি ব্যাংক, চলছে স্বাভাবিক লেনদেন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬

ঈদ সামনে রেখে আজও খোলা সব তফসিলি ব্যাংক, চলছে স্বাভাবিক লেনদেন

ঈদুল আজহার ছুটি ঘিরে গ্রাহকদের ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আজ শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলছে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকরা নির্ধারিত সময়ের মধ্যে নগদ উত্তোলন, জমা, চেক নিষ্পত্তিসহ সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে এবং দাপ্তরিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঈদকে সামনে রেখে আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে আগামীকাল রোববারও ব্যাংক খোলা থাকবে এবং স্বাভাবিক নিয়মেই কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদ সামনে রেখে আজও খোলা সব তফসিলি ব্যাংক, চলছে স্বাভাবিক লেনদেন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ঈদুল আজহার ছুটি ঘিরে গ্রাহকদের ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আজ শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলছে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকরা নির্ধারিত সময়ের মধ্যে নগদ উত্তোলন, জমা, চেক নিষ্পত্তিসহ সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে এবং দাপ্তরিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঈদকে সামনে রেখে আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে আগামীকাল রোববারও ব্যাংক খোলা থাকবে এবং স্বাভাবিক নিয়মেই কার্যক্রম পরিচালিত হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ