লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ৯ নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বদিউজ্জামান মোল্লা সড়কের দুলাল মিয়ার বাড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুলাল মিয়ার বাড়িতে নিয়োজিত শ্রমিকরা যখন গাছ কাটছিলেন, তখন রাজু তাঁদের সাহায্য করতে যান। এ সময় কাটা গাছটি হঠাৎ এসে তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত রাজু লক্ষ্মীধর পাড়া গ্রামের নোয়াবাড়ির আলী আহমদের ছেলে এবং তিনি এক সন্তানের জনক ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ৯ নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বদিউজ্জামান মোল্লা সড়কের দুলাল মিয়ার বাড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুলাল মিয়ার বাড়িতে নিয়োজিত শ্রমিকরা যখন গাছ কাটছিলেন, তখন রাজু তাঁদের সাহায্য করতে যান। এ সময় কাটা গাছটি হঠাৎ এসে তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত রাজু লক্ষ্মীধর পাড়া গ্রামের নোয়াবাড়ির আলী আহমদের ছেলে এবং তিনি এক সন্তানের জনক ছিলেন।

আপনার মতামত লিখুন