ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শাহজালালের নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হতে চায় ডিনাটা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬

শাহজালালের নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হতে চায় ডিনাটা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে বিনিয়োগ ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বিমানসেবা প্রতিষ্ঠান ডিনাটা (dnata)।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এ আগ্রহের বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার পর আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শাহজালালের নতুন এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এতে বাংলাদেশের বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন থার্ড টার্মিনালের নির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মানের এই টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা ও সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শাহজালালের নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হতে চায় ডিনাটা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে বিনিয়োগ ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বিমানসেবা প্রতিষ্ঠান ডিনাটা (dnata)।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এ আগ্রহের বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার পর আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শাহজালালের নতুন এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এতে বাংলাদেশের বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন থার্ড টার্মিনালের নির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মানের এই টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা ও সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ