ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রংপুর মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে।

ঘোষিত কমিটিতে মো. আবু হাসান চঞ্চলকে আহ্বায়ক এবং মো. আব্দুল মালেককে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্তি কাদেরী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন আলমগীর নয়ন।

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন: মো. মাসুদ রানা, মো. লাইকুর রহমান নাজু, সামি আম্বার, মো. জাহাঙ্গীর আলম, মো. আমিনুর রহমান, মো. শরিফ হোসেন (মনা), মো. বেলাল হোসেন, মাহমুদুল ইসলাম মারুফ, মোছা: সুলতানা পারভীন, আলহাজ্ব মোহাম্মদ আলী হোসেন, মো. জাকারিয়া হোসেন এবং মো. মোস্তফা জাফর হায়দার।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেছেন। দলটির অস্থায়ী কার্যালয় (রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলামটর, ঢাকা) থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রংপুর মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে।

ঘোষিত কমিটিতে মো. আবু হাসান চঞ্চলকে আহ্বায়ক এবং মো. আব্দুল মালেককে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্তি কাদেরী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন আলমগীর নয়ন।

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন: মো. মাসুদ রানা, মো. লাইকুর রহমান নাজু, সামি আম্বার, মো. জাহাঙ্গীর আলম, মো. আমিনুর রহমান, মো. শরিফ হোসেন (মনা), মো. বেলাল হোসেন, মাহমুদুল ইসলাম মারুফ, মোছা: সুলতানা পারভীন, আলহাজ্ব মোহাম্মদ আলী হোসেন, মো. জাকারিয়া হোসেন এবং মো. মোস্তফা জাফর হায়দার।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেছেন। দলটির অস্থায়ী কার্যালয় (রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলামটর, ঢাকা) থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ