ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

'৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকের প্রকাশ্য ফাঁসি’ দাবি চমকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

'৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকের প্রকাশ্য ফাঁসি’ দাবি চমকের
ছবিঃ সংগ্রহীত

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় শোক ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সাধারণ মানুষের পাশাপাশি সরব হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ধর্ষণের বিচারে কঠোর ও দ্রুততম শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ধর্ষণবিরোধী আইন পরিবর্তনের আহ্বান জানান।

নিজের ফেসবুক পোস্টে চমক লেখেন, “ধর্ষণের বিচারের আইনগুলো পরিবর্তন না করলে মানুষ আইন নিজের হাতে তুলে নিবে। ধর্ষকের ফাঁসি হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে।”

চমকের ওই বক্তব্যে সমর্থন জানিয়েছেন অনেক নেটিজেন। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, “সহমত পোষণ করলাম।” আবার কেউ বলেছেন, “শিশু নির্যাতন ও ধর্ষণের বিচার প্রকাশ্যে হওয়া উচিত। এ জন্য সংসদে আইন পাস প্রয়োজন।”

রামিসা হত্যার ঘটনায় আরও অনেক তারকা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা মিশু সাব্বির ধর্ষণের বিচারে জনরোষ বা ‘মব জাস্টিস’-এর প্রতি সমর্থনের ইঙ্গিত দেন। অন্যরাও ক্ষোভ, হতাশা ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

শিশু রামিসার মৃত্যু ঘিরে দেশজুড়ে এখন একটাই দাবি, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

'৭২ ঘণ্টার মধ্যে ধর্ষকের প্রকাশ্য ফাঁসি’ দাবি চমকের

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় শোক ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সাধারণ মানুষের পাশাপাশি সরব হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ধর্ষণের বিচারে কঠোর ও দ্রুততম শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ধর্ষণবিরোধী আইন পরিবর্তনের আহ্বান জানান।

নিজের ফেসবুক পোস্টে চমক লেখেন, “ধর্ষণের বিচারের আইনগুলো পরিবর্তন না করলে মানুষ আইন নিজের হাতে তুলে নিবে। ধর্ষকের ফাঁসি হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে।”

চমকের ওই বক্তব্যে সমর্থন জানিয়েছেন অনেক নেটিজেন। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, “সহমত পোষণ করলাম।” আবার কেউ বলেছেন, “শিশু নির্যাতন ও ধর্ষণের বিচার প্রকাশ্যে হওয়া উচিত। এ জন্য সংসদে আইন পাস প্রয়োজন।”

রামিসা হত্যার ঘটনায় আরও অনেক তারকা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা মিশু সাব্বির ধর্ষণের বিচারে জনরোষ বা ‘মব জাস্টিস’-এর প্রতি সমর্থনের ইঙ্গিত দেন। অন্যরাও ক্ষোভ, হতাশা ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

শিশু রামিসার মৃত্যু ঘিরে দেশজুড়ে এখন একটাই দাবি, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ