দেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে প্রথমবারের মতো বোনম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) পরিচালনার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে আজগর আলী হাসপাতাল। ঢাকা গেন্ডারিয়ায় অবস্থিত হাসপাতালটিকে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দেওয়া হয়।
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং পরিচালক প্রফেসর ডা. জাবরুল এস এম হকের হাতে এই অনুমতিপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, পহেলা ডিসেম্বর হতে পরবর্তী এক বছরের জন্য দেওয়া এই অনুমতিপত্র প্রতিবছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নবায়ন করতে হবে। স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টরা বলছেন, সরকারি খাতের বাইরে বোনম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ বাড়লে রোগীরা চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে এবং দেশে জটিল রোগ ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায় সূচিত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন