ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জিল্লুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন আয়োজন, শোভাযাত্রা, আলোচনাসভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় বিজয় দিবসের দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল দপ্তর ও অংশগ্রহণকারীদের সহযোগিতায় এ বছরও মর্যাদাপূর্ণ ও সফলভাবে দিবস উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জিল্লুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন আয়োজন, শোভাযাত্রা, আলোচনাসভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় বিজয় দিবসের দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল দপ্তর ও অংশগ্রহণকারীদের সহযোগিতায় এ বছরও মর্যাদাপূর্ণ ও সফলভাবে দিবস উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ