ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় সিএনজি চালককে পিটিয়ে হত্যা

ছবি: বিক্ষোভ চলাকালীন সময়ে উত্তেজিত জনতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মুমিন (৪০)-এর মৃত্যুর পর ক্ষুব্ধ এলাকাবাসী ন্যায়বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে বাংলাবাজার সড়কে চলাচলকারী সিএনজি ও অটোরিকশা থেকে দীর্ঘদিন ধরে ১০ টাকা করে চাঁদা আদায় করা হতো। ওই স্ট্যান্ডের কথিত লাইনম্যান মিলন নিয়মিতভাবে এই টাকা তুলতেন।

গত শনিবার মুমিন সিএনজি নিয়ে স্ট্যান্ডে পৌঁছালে তার কাছ থেকে চাঁদা দাবি করা হয়। তিনি জানান, চাঁদা আগেই পরিশোধ করা হয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাইনম্যান মিলন তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

মুমিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়রা অ্যাম্বুলেন্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে চট্টগ্রামমুখী লেন বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং মহাসড়কে চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দড়িকান্দি এলাকায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চলছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ শুরুতে কোনো ব্যবস্থা নেয়নি। এতে ক্ষোভ আরও বাড়ে স্থানীয়দের মধ্যে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় সিএনজি চালককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মুমিন (৪০)-এর মৃত্যুর পর ক্ষুব্ধ এলাকাবাসী ন্যায়বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে বাংলাবাজার সড়কে চলাচলকারী সিএনজি ও অটোরিকশা থেকে দীর্ঘদিন ধরে ১০ টাকা করে চাঁদা আদায় করা হতো। ওই স্ট্যান্ডের কথিত লাইনম্যান মিলন নিয়মিতভাবে এই টাকা তুলতেন।

গত শনিবার মুমিন সিএনজি নিয়ে স্ট্যান্ডে পৌঁছালে তার কাছ থেকে চাঁদা দাবি করা হয়। তিনি জানান, চাঁদা আগেই পরিশোধ করা হয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাইনম্যান মিলন তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

মুমিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়রা অ্যাম্বুলেন্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে চট্টগ্রামমুখী লেন বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং মহাসড়কে চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দড়িকান্দি এলাকায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চলছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ শুরুতে কোনো ব্যবস্থা নেয়নি। এতে ক্ষোভ আরও বাড়ে স্থানীয়দের মধ্যে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ