ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীয়তপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় টিআরসি নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা

রুপক চক্রবর্তী
রুপক চক্রবর্তী
প্রকাশ : ১৮ মে ২০২৬

শরীয়তপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় টিআরসি নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের চূড়ান্ত ফল প্রকাশ করেছে শরীয়তপুর জেলা পুলিশ। ‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে অনুষ্ঠিত এই নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৮ মে) বিকেল ৩টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহান।

লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার নম্বর একত্র করে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। ফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় জেলা পুলিশ। এ সময় অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।

তারা জানান, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত ও গর্বিত।

অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান নবনিযুক্তদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে দেশের সেবায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, যারা এবার সফল হয়নি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আবারও চেষ্টা চালিয়ে যেতে হবে। এখান থেকেই কেউ ভবিষ্যতে সার্জেন্ট, কেউবা সাব-ইন্সপেক্টর হতে পারবে।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় টিআরসি নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের চূড়ান্ত ফল প্রকাশ করেছে শরীয়তপুর জেলা পুলিশ। ‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে অনুষ্ঠিত এই নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৮ মে) বিকেল ৩টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহান।

লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার নম্বর একত্র করে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। ফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় জেলা পুলিশ। এ সময় অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।

তারা জানান, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত ও গর্বিত।

অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান নবনিযুক্তদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে দেশের সেবায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, যারা এবার সফল হয়নি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আবারও চেষ্টা চালিয়ে যেতে হবে। এখান থেকেই কেউ ভবিষ্যতে সার্জেন্ট, কেউবা সাব-ইন্সপেক্টর হতে পারবে।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ