২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ছয়টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর ছিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক। বিশ্বের ২৫টি দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক অলিম্পিয়াডটি গত ২৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন শহর সোচিতে অনুষ্ঠিত হয়। ছয় সদস্যের বাংলাদেশ দল এবারের আইজেএসও-তে অংশ নিয়ে ছয়জনই পদক অর্জনের গৌরব অর্জন করেছে। ১ ডিসেম্বর কৃষ্ণ সাগর তীরবর্তী এক কনভেনশন হলে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।
বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ পদক অর্জন করেছে সেন্ট জোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বিহাণ পাল, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আহনাফ আহমেদ সিনান, গলগথা ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এইচ এম আজিজুর রহমান আলিফ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির এবং যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুফফা নূর জারিয়াহ্। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২৫টি দেশের সাথে প্রতিযোগিতা করে তারা এই পদক অর্জন করে।
উল্লেখ্য, প্রতি বছর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল যৌথভাবে নির্বাচন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। চলতি বছর জুলাই মাস থেকে শুরু হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাদশতম আসর। আগস্ট ও সেপ্টেম্বরে প্রায় সতেরো হাজার শিক্ষার্থী নিয়ে শুরু হয় অনলাইন বাছাই পর্ব। ছয়টি আঞ্চলিক পর্ব, একটি ই-অলিম্পিয়াড এবং দশটি উপজেলা পর্যায়ে স্কুল অলিম্পিয়াড শেষে ঢাকায় আয়োজিত হয় জাতীয় পর্ব ও ক্যাম্প। সেখান থেকেই এই ছয় সদস্যের দল নির্বাচন করা হয়েছিল। বিগত দশ বছরে বাংলাদেশ দল আইজেএসও থেকে পনেরোটি রৌপ্য ও চব্বিশটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন