ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মনোনয়ন পেয়ে যা বললেন সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫

মনোনয়ন পেয়ে যা বললেন সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর ও সদরের চারটি ইউনিয়ন) জন্য দলীয় মনোনয়ন দিয়েছে দলের হাইকমান্ড। মনোনয়ন ঘোষণার পরপরই সেলিম রেজা তাঁর ফেসবুক পেজে প্রথমত বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন। তিনি উল্লেখ করেন, "আমাদের গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তা’আলা আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন, আমীন।" একইসাথে তিনি মহান আল্লাহ তা’আলার দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করেন।

মনোনীত প্রার্থী সেলিম রেজা সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর ও সদর মেছড়া, ছোনগাছা, বাগবাটি, রতনকান্দি ইউনিয়নসহ) সকল জনগণ ও ভোটার, দলীয় তৃণমূল নেতাকর্মী ও সমর্থকসহ সকল স্তরের মানুষের প্রতি ছালাম ও শুভেচ্ছা জানান। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর বাবা কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকারকে। তাঁদের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, "আল্লাহ তা’আলা উনাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমীন।"

তিনি তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজনৈতিক পারিবারিক অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা, স্থায়ী কমিটির সদস্যসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তাঁর প্রতি আস্থা রাখায় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, "আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের আস্থা বিশ্বাসের মর্যাদা যেন দিতে পারি, আপনাদের মুখ যেন উজ্জ্বল করতে পারি, সেই জন্য দোয়া চাই।"

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আশা রাখেন, সিরাজগঞ্জ-১ এর জনসাধারণ ও ভোটারবৃন্দ তাঁর পাশে থাকবেন এবং তিনি তাঁদের সমর্থন নিয়ে সংসদ সদস্য পদে জয়লাভ করে প্রথমবারের মতো এই আসন প্রিয় দল বিএনপিকে উপহার দেবেন। একইসঙ্গে তিনি দলের সকল নেতাকর্মীকে কোনো প্রকার আনন্দমিছিল অথবা মিষ্টি বিতরণ না করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মনোনয়ন পেয়ে যা বললেন সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ