ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘তারুণ্যের উৎসব’, পিঠা উৎসবে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫

‘তারুণ্যের উৎসব’, পিঠা উৎসবে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

নবাবগঞ্জে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে উপজেলা মাঠ প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর পিঠা উৎসবের আয়োজন করা হয়, যেখানে গ্রামীণ ঐতিহ্য দারুণভাবে ফুটে উঠেছে। গত বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উৎসবে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও ইসলামিক রিলিফ বাংলাদেশের নারীদের তৈরি এসব পিঠার মধ্যে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাটিশাপটা, তালের বড়া, চমচম পিঠাসহ বাহারি স্বাদের বিভিন্ন পিঠা। সকাল থেকেই স্টলগুলোতে ছিল পিঠাপ্রেমীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি ঘি, পায়েস ও বিভিন্ন প্রদর্শনীও আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর মাহফুজ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হোসেন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তাবৃন্দ।

নবাবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান বলেন, "এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের তৈরি পণ্যের প্রচার-প্রচারণা বাড়ানোর মাধ্যমে অন্য নারীরাও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন।" তাঁর কথার সূত্র ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, "তারুণ্যের শক্তি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। নারীরা এখন ঘরে বসে নেই, তারা অর্থনীতির চাকা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। পিঠা উৎসব শুধু বিনোদন নয়, এটি নারীদের সৃজনশীলতা, দক্ষতা ও অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘তারুণ্যের উৎসব’, পিঠা উৎসবে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ