ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কলেজ শিক্ষিকার মৃ/ত্যু : বাথরুম থেকে লা/শ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫

কলেজ শিক্ষিকার মৃ/ত্যু : বাথরুম থেকে লা/শ উদ্ধার
বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের এক নারী প্রভাষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম ফাবিহা তাসনিম সিধি (২৯)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শহরের চকফরিদ এলাকার একটি ভাড়া বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাবিহা তাসনিম সিধি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং এতে তার মৃত্যু ঘটে। তাদের দাবিতে এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত মৃত্যু। তবে ঘটনার পর এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ায় বিষয়টি রহস্যজনক মোড় নেয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় এবং ঘরটি পরিদর্শন করা হয়।
বগুড়া সদর থানার এক কর্মকর্তা জানান, পরিবারের দাবি অনুযায়ী এটি পা পিছলে পড়ে মৃত্যু বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (ইউডি) দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কলেজ শিক্ষিকার মৃ/ত্যু : বাথরুম থেকে লা/শ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image
বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের এক নারী প্রভাষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম ফাবিহা তাসনিম সিধি (২৯)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শহরের চকফরিদ এলাকার একটি ভাড়া বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাবিহা তাসনিম সিধি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং এতে তার মৃত্যু ঘটে। তাদের দাবিতে এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত মৃত্যু। তবে ঘটনার পর এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ায় বিষয়টি রহস্যজনক মোড় নেয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় এবং ঘরটি পরিদর্শন করা হয়।
বগুড়া সদর থানার এক কর্মকর্তা জানান, পরিবারের দাবি অনুযায়ী এটি পা পিছলে পড়ে মৃত্যু বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (ইউডি) দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ