জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে ঘরোয়া পরিবেশে এই শুভ বিবাহ সম্পন্ন হয়। পাত্রী হলেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নববিবাহিতা দম্পতির সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করে লেখেন, "জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দুজন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।" জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর তাদের বাগদান সম্পন্ন হয়েছিল।
এদিকে, শ্যামলী সুলতানা জেদনী এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির 'সংগঠক' পদে ছিলেন। পরে সংগঠনটি বিলুপ্ত হলে নতুন করে জাতীয় ছাত্রশক্তি গঠিত হলে তিনি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন