ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গ্যাস লিকেজ থেকে বি/স্ফো/র'ণ : একই পরিবারের ৬ জন দ/গ্ধ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫

গ্যাস লিকেজ থেকে বি/স্ফো/র'ণ : একই পরিবারের ৬ জন দ/গ্ধ

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন সদস্য দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) এবং ইভা (৬)। তাঁদের মেয়ে জামাই আফরান মিয়া খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ ছয়জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে তাঁদের ড্রেসিং চলছে। বিস্ফোরণের কারণে তাঁদের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গ্যাস লিকেজ থেকে বি/স্ফো/র'ণ : একই পরিবারের ৬ জন দ/গ্ধ

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন সদস্য দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) এবং ইভা (৬)। তাঁদের মেয়ে জামাই আফরান মিয়া খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ ছয়জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে তাঁদের ড্রেসিং চলছে। বিস্ফোরণের কারণে তাঁদের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ