ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাঙ্গামাটিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫

রাঙ্গামাটিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটি পৌরসভার উদ্যোগে আজ শনিবার (৬ ডিসেম্বর) সফলভাবে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩০০ জন অংশগ্রহণ করেন। সকাল ৮টায় কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রতিযোগীরা দৌড় শুরু করেন এবং রাঙামাটি পৌরসভায় এসে তাঁদের ২৪ কিলোমিটার পথ পাড়ি দেওয়া শেষ হয়।

এর আগে সকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙামাটি পৌর সভার প্রশাসক মো. মোবারক হোসেন আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দিলদার হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুপুরে রাঙামাটি পৌরসভা চত্বরে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পুরুষ এবং নারী বিভাগে প্রথম বিজয়ীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীকে ৮ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ীকে ৬ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও, চল্লিশোর্ধ্ব দৌড় প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ীকে ৪ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ীকে ৩ হাজার টাকা প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকল ফিনিসারকে মেডেল প্রদান করা হয়। এ সময় জোন কমান্ডার লে. কর্নেল একরামুর রাহাত, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ