ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পররাষ্ট্র উপদেষ্টা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। (৬ ডিসেম্বর) শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়ি পৌঁছেন। কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতের পর তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেন সহ আবু সাঈদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে তিনি বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশন এর সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে জার্সি উপহার দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. শওকত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, পীরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, শফিকুল ইসলাম প্রমুখ

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। (৬ ডিসেম্বর) শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়ি পৌঁছেন। কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতের পর তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেন সহ আবু সাঈদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে তিনি বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশন এর সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে জার্সি উপহার দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. শওকত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, পীরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, শফিকুল ইসলাম প্রমুখ

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ