ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁদপুরের 'খুদে মেসি' সোহান এখন বিকেএসপির শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫

চাঁদপুরের 'খুদে মেসি' সোহান এখন বিকেএসপির শিক্ষার্থী

ফুটবলে নানা কলাকৌশলে পারদর্শী চাঁদপুরের ছয় বছর বয়সী সেই খুদে মেসিখ্যাত সোহান এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পেয়েছে। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সে বাবার হাত ধরে বিকেএসপিতে হাজির হয় এবং ফুটবলের নানা কসরত দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও একাধিক কোচকে তাক লাগিয়ে দেয়।

মূলত সোহানকে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ প্রকাশের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে বিকেএসপি স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন। এর পরেই খুদে সোহানের প্রতিভার স্বীকৃতি মেলে। এছাড়া সোহানের ফুটবলের কলাকৌশলের একটি ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ হয়ে সাবেক জাতীয় দলের গোলরক্ষক আমিনুল হকের মাধ্যমে সোহানকে খেলাধুলার সামগ্রী ও প্রতি মাসে ১০ হাজার টাকা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সোহানকে উৎসাহ জানাতে তার নিজ এলাকার মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সোহানকে ফুল দিয়ে বিদায়ি শুভেচ্ছা জানান এবং তাঁর বাবা সোহেল প্রধানকে আর্থিক সহায়তা প্রদান করেন।

সাইকেল মিস্ত্রি সোহানের বাবা সোহেল প্রধান আবেগাপ্লুত হয়ে বলেন, "আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ঈদে সব বাচ্চারা জামাকাপড় চায়, আমার পোলা ফুটবল চাইত। আল্লাহ আমার সন্তানের মনের বাসনা পূরণ করুক।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদপুরের 'খুদে মেসি' সোহান এখন বিকেএসপির শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

ফুটবলে নানা কলাকৌশলে পারদর্শী চাঁদপুরের ছয় বছর বয়সী সেই খুদে মেসিখ্যাত সোহান এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পেয়েছে। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সে বাবার হাত ধরে বিকেএসপিতে হাজির হয় এবং ফুটবলের নানা কসরত দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও একাধিক কোচকে তাক লাগিয়ে দেয়।

মূলত সোহানকে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ প্রকাশের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে বিকেএসপি স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন। এর পরেই খুদে সোহানের প্রতিভার স্বীকৃতি মেলে। এছাড়া সোহানের ফুটবলের কলাকৌশলের একটি ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ হয়ে সাবেক জাতীয় দলের গোলরক্ষক আমিনুল হকের মাধ্যমে সোহানকে খেলাধুলার সামগ্রী ও প্রতি মাসে ১০ হাজার টাকা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সোহানকে উৎসাহ জানাতে তার নিজ এলাকার মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সোহানকে ফুল দিয়ে বিদায়ি শুভেচ্ছা জানান এবং তাঁর বাবা সোহেল প্রধানকে আর্থিক সহায়তা প্রদান করেন।

সাইকেল মিস্ত্রি সোহানের বাবা সোহেল প্রধান আবেগাপ্লুত হয়ে বলেন, "আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ঈদে সব বাচ্চারা জামাকাপড় চায়, আমার পোলা ফুটবল চাইত। আল্লাহ আমার সন্তানের মনের বাসনা পূরণ করুক।"

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ