ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে সড়ক দু/র্ঘ/ট'না : ৩ যুবক নি'হ/ত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরে সড়ক দু/র্ঘ/ট'না : ৩ যুবক নি'হ/ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চালকসহ মোটরসাইকেলে থাকা তিন যুবক অজ্ঞাত একটি দ্রুতগামী যানের চাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঝিনাইদহ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরগামী লেনে চলছিল। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামে দুই জন নিহত হন, যারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ছিলেন। গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় জব্দ করা হয়েছে। অজ্ঞাত যানটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে সড়ক দু/র্ঘ/ট'না : ৩ যুবক নি'হ/ত

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চালকসহ মোটরসাইকেলে থাকা তিন যুবক অজ্ঞাত একটি দ্রুতগামী যানের চাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঝিনাইদহ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরগামী লেনে চলছিল। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামে দুই জন নিহত হন, যারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ছিলেন। গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় জব্দ করা হয়েছে। অজ্ঞাত যানটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ