ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা অভিষেক শর্মা আবারও রেকর্ডবইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন। শনিবার (৬ ডিসেম্বর) হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচে সার্ভিসেসের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ২৩ বছর বয়সী এই ব্যাটার এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকা অভিষেক তাঁর দ্বিতীয় ছক্কাটি হাঁকিয়েই পৌঁছে যান সেই অনন্য উচ্চতায়। শেষ পর্যন্ত তিনি ৩৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।
চলতি বছর অভিষেকের ছক্কা-ঝড়ের হিসাবটা আরও বিস্ময়কর। ২০২৫ সালে মোট ৩৭ ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা ১০১। এর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে ৪৭ ছক্কা, আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে ২৮ ছক্কা এবং সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মাত্র ৬ ম্যাচেই ২৬ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ভারতের পূর্ববর্তী রেকর্ডটিও ছিল অভিষেকের দখলেই (২০২৪ সালে ৮৭ ছক্কা)। তাঁর আগে জাতীয় রেকর্ডটি ছিল সূর্যকুমার যাদবের (২০২২ সালে ৮৫ ছক্কা)।
বিশ্বজুড়ে এক বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি নিকোলাস পুরানের (২০২৪ সালে ১৭০ ছক্কা)। টি-টোয়েন্টির কিং ক্রিস গেইলই প্রথম ২০১১ সালে এই ১০০ ছক্কার ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন। চলতি বছর বিশ্বব্যাপী শীর্ষে আছেন অস্ট্রিয়ার করণবীর সিং, যিনি ৩২ ম্যাচে ১২২ ছক্কা হাঁকিয়েছেন। তবে সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। সেখানে মাত্র ৩টি ছক্কা মারতে পারলেই অভিষেক হতে পারেন টেস্ট খেলুড়ে দেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার, যিনি এক বছরে ৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন