ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান : মা/দ/ক ও অ/স্ত্র'সহ গ্রে/ফ'তার -৩

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫

গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান : মা/দ/ক ও অ/স্ত্র'সহ গ্রে/ফ'তার -৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ধারালো দেশীয় অস্ত্রসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম এবং এএসআই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামে এই অভিযান পরিচালনা করেন। কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত একটি বাড়িতে মাদক বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃত তিনজনের কাছ থেকে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো চাপাতি এবং মাদক বিক্রির নগদ ৩,৭০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) এবং হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর (২৮)। গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান : মা/দ/ক ও অ/স্ত্র'সহ গ্রে/ফ'তার -৩

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ধারালো দেশীয় অস্ত্রসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম এবং এএসআই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামে এই অভিযান পরিচালনা করেন। কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত একটি বাড়িতে মাদক বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃত তিনজনের কাছ থেকে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো চাপাতি এবং মাদক বিক্রির নগদ ৩,৭০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০) এবং হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর (২৮)। গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ