ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি স্থানীয় গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করতে প্রতি মাসে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ঘোষণা দিয়েছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে গত রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে ১১টি ক্যাটাগরিতে মোট ৫৭ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। কাচারী রোডস্থ সুবর্ণ বাংলা পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংবাদিক আজগর হোসেন রবিন সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা; নৈতিকতা, তথ্য যাচাই ও পেশাদারিত্ব রক্ষায় নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এমন ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যৎ সাংবাদিক প্রজন্মকে আরও যোগ্য করে তুলবে এবং গণমাধ্যমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শিবলী সাদিক খানকে প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও সাংবাদিক আরিফ রেওগী, জহর লাল দে, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য, আরিফ রব্বানীসহ প্রমুখকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও জনবল নিয়োগের দায়িত্ব দেওয়া হয়। ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি জানিয়েছে, প্রতি মাসের শেষ শনিবার বিকেল ৪টায় এ নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশিক্ষকরা পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করবেন, যা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন